কৃষি ও ক্ষুদ্র বিমার ওপর আন্তর্জাতিক সেমিনার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো কৃষি ও ক্ষুদ্র বিমার ওপর দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার দুই দিনের এই সেমিনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আফ্রিকা ও এশিয়া অঞ্চলের ২২টি দেশের ২৫০ জন প্রতিনিধি অংশ নেবেন।সেমিনার উপলক্ষে বিআইএ কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআইএ। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন। তিনি জানান, সেমিনারে বিভিন্ন দেশের ক্ষুদ্র বিমা ও ক্ষুদ্র স্বাস্থ্য বিমার মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অধিবেশন থাকবে ১০টি, যাতে ২৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই প্রবন্ধগুলোর আলোচনা শেষে একটি সারাংশ তৈরি করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইএর সহসভাপতি আহসানুল ইসলাম, মহাসচিব মোল্লা নুরুল ইসলাম, রূপালী ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায় প্রমুখ