কৃষি তথ্য জানাতে বাংলালিংকের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংকের একটি কোড ডায়াল করেই কৃষকেরা তাঁদের নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএএই) সঙ্গে বাংলালিংক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংক শুরু থেকেই কৃষি খাতের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন সুবিধা প্রদানের জন্য নতুন সেবা নিয়ে আসছে। বাংলালিংক কৃষি জিজ্ঞাসা, বাংলালিংক কৃষিবাজার ও বাংলালিংক চ্যানেল প্রবর্তনের মাধ্যমে কৃষি খাতকে ডিজিটালাইজড করার কাজ করছে। বাংলাদেশের কৃষি খাতকে ই-কৃষি ধারণার অধীনে প্রযুক্তিগত বৈপ্লবিক সুবিধার আওতায় নিয়ে আসাই বাংলালিংকের এই উদ্যোগের উদ্দেশ্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক ও ডিএএইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক