প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের বিকাশের মধ্যে গত বুধবার একটি চুক্তি সই হয়েছে। ব্র্যাক ব্যাংকের বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় দেশের সব কৃষি ব্যাংকের শাখায় বিকাশের হিসাব খোলা, ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবা পাওয়া যাবে। চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিন।