কৃষি ব্যাংকের অর্ধেক আমানতকারী ১০ টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) অর্ধেক আমানতকারীই ১০ টাকার হিসাবধারী। বিকেবিতে মোট ৭১ লাখ আমানতকারী রয়েছেন। এর মধ্যে ১০ টাকার হিসাবধারী রয়েছেন ৩৫ লাখ। গতকাল বুধবার বিকেবির পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বিকেবি আরও জানায়, ৩৫ লাখ ব্যক্তিকে ব্যাংকটি ঋণ দিয়েছে ১৬ হাজার ২৫২ কোটি টাকা। আর ১৮ লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও হতদরিদ্র বর্গাচাষিকে ঋণ দিয়েছে ২ হাজার ৫৭ কোটি টাকা।
ঘরে ফেরা কর্মসূচির আওতায় এ পর্যন্ত তিন হাজার ৩৬২টি বস্তিবাসী পরিবারকে ৮ কোটি ১৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ খাতে আরও ঋণ বিতরণ করা হবে।
বলা হয়, ব্যাংকের ১ হাজার ২৯টি শাখাতেই বর্তমানে কম্পিউটারাইজেশনের মাধ্যমে অফলাইন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। আর ৫২টি শাখায় রয়েছে অনলাইন ও এটিএম বুথ। এ ছাড়া বিকেবির প্রতিটি শাখাতেই মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।