কৃষি ব্যাংকের ত্রৈমাসিক পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকার মিরপুরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল রোববার বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক ও করপোরেট শাখাপ্রধানদের ২০১১-১২ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।সভায় বর্তমান অর্থবছরের আমানত সংগ্রহ, খাতভিত্তিক ঋণ বিতরণ ও আদায়, আমদানি বিকল্প ফসলে রেয়াতি ৪ শতাংশ সুদে ঋণ প্রদান, বর্গাচাষিদের মধ্যে কৃষিঋণ বিতরণ, ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলা, ঘরে ফেরা কর্মসূচি ও নাগরিক অডিট পদ্ধতি বাস্তবায়ন এবং শ্রেণীকৃত ও শ্রেণীযোগ্য ঋণের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়।সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মঞ্জুর আহমেদ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের জিএম মুহম্মদ আউয়াল খান, ঋণ আদায় ও হিসাব মহাবিভাগের জিএম মো. আশরাফ উদ্দিন খান, শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগের ডিজিএম এ টি এম আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।