কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুস সালাম পদোন্নতি পেয়ে সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে মুখ্য কর্মকর্তা হিসেবে বিকেবিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে এফসিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিকেবি ও জনতা ব্যাংক ছাড়াও সোনালী ও কর্মসংস্থান ব্যাংকে মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।