কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপকদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার বাংলাদেশ কৃষি ব্যাংকের পর্ষদ কক্ষে ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপকদের ২০১০-১১ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন।সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জয়নাল আবেদীন ও মাসুদ আহমদ খান, প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।সভায় অর্থবছরের বিগত নয় মাসে ব্যাংকের সব ব্যবসায়িক খাতের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত সাফল্য পর্যালোচনা করা হয়। এতে অর্থবছরের অবশিষ্ট সময়ে সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শত ভাগ অর্জন নিশ্চিতকরণসহ যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবায় দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাহীদের জোর তাগিদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।