কৃষি ব্যাংকের শাখা এক হাজারে উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) শাখা এক হাজারে উন্নীত হয়েছে।গতকাল বুধবার সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলিসাদী বাজারে ব্যাংকের এক হাজারতম ও বিকেলে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে এক হাজার একতম শাখার উদ্বোধন করা হয়েছে।স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান প্রধান অতিথি হিসেবে শাখা দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর উপজেলার চেয়ারম্যান শওকত শিকদার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল লতীফ মিঞা, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিকেবির মহাব্যবস্থাপক পীযূষ চন্দ্র ভাওয়াল।