বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দািব করেছেন, সরকার খাদ্যমূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি কৃষকের শস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করেছে। প্রণোদনা মূল্যে কৃষকের কাছ থেকে খাদ্য সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। কৃষি খাতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করে বাংলাদেশকে একটি বড় কৃষি রপ্তানিকারক
দেশে পরিণত করার স্বপ্ন দেখান অর্থমন্ত্রী৷
রপ্তানির স্বপ্ন দেখালেও কৃষকের ভতুর্কির পরিমাণ বাড়ানোর কোনো ঘোষণা বাজেট বক্তৃতায় দেননি অর্থমন্ত্রী। গত অর্থবছরের মতো ২০১৪-১৫ অর্থবছরের জন্য কৃষি খাতে ভতূর্কির পরিমাণ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন তিনি। তবে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে কৃষি খাতে মোট ১২ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন তিনি। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ২৭৯ কোটি টাকা।
সামগ্রিকভাবে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হলেও অনুন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ ১০ হাজার ৯৪৭ কোটি টাকা থেকে কমিয়ে ১০ হাজার ৮৬৬ কোটি টাকা করা হয়েছে। আর উন্নয়ন বরাদ্দ এক হাজার ৩৩২ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫২৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
আগের বছরগুলোর মতোই সার, বীজ, সেচসহ কৃষি উপকরণ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, এবারও জামানত ছাড়া বর্গাচাষিদের ঋণ দেওয়া অব্যাহত থাকবে। এ ছাড়া নতুন উদ্যোগ হিসেবে কৃষকের সব তথ্যসংবলিত তথ্যভান্ডার (ডাটাবেইজ) গড়ে তোলা হবে।
সমুদ্রসীমা অর্জনের মাধ্যমে বঙ্গোপসাগরে নতুনভাবে এক লাখ ৯৯ হাজার ৬৩৯ বর্গকিলোমিটার সমুদ্র বাংলাদেশ অর্জন করেছে, তার মৎস্যসম্পদ নিয়েও বাজেটে সরকারের পরিকল্পনার কথা বলেছেন অর্থমন্ত্রী। ওই জলসীমার মৎস্যসম্পদের ব্যবস্থাপনা ও সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন। জাতীয় চিংড়ি নীতিমালা ২০১৪ দ্রুত শেষ করার অঙ্গীকার করেন তিনি।
মৎস্য ও প্রািণসম্পদ খাতে বরাদ্দের পরিমাণ এক হাজার ৬৬ কোটি টাকা থেকে কমিয়ে এক হাজার ৩৪৪ কোটি টাকা করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাদ্দ ৮৭৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯১১ কোটি টাকা করা হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন খাতে এ বছর নতুন কোনো বরাদ্দ রাখা হয়নি।