কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে বাংলালিংকের সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংকের একটি নম্বর ডায়াল করে কৃষকেরা তাঁদের নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সম্প্রতি বাংলালিংক ও কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএএই) সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংক কৃষি খাতের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন সুবিধা দিতে নতুন সেবা আনতে কাজ করছে। বাংলালিংক কৃষি জিজ্ঞাসা, বাংলালিংক কৃষি বাজার ও বাংলালিংক চ্যানেল প্রবর্তনের মাধ্যমে কৃষি খাতকে ডিজিটালাইজড করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের কৃষি খাতকে ই-কৃষি ধারণার অধীনে প্রযুক্তিগত বৈপ্লবিক সুবিধার আওতায় নিয়ে আসাই এ উদ্যোগের উদ্দেশ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।