প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষি খাতে ঋণ বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন।
সিলেটে গত শনিবার রাতে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশে বর্তমানে কৃষি খাত সবচেয়ে গতিশীল ও স্থিতিশীল। এই খাতে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। প্রয়োজনে আগামী বাজেটে এর আকার আরও বাড়ানো হবে।
সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের মকন উচ্চবিদ্যালয়ের মাঠে ‘চ্যানেল আই’ অনুষ্ঠানটির আয়োজন করে। এতে চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী ও মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মকন মিয়া বক্তব্য দেন।