কৃষিঋণ বিতরণ, আদায় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষি খাতে ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় আগের তুলনায় বেড়েছে।
অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে মোট ঋণ দেওয়া হয়েছে দুই হাজার ৮৬১ কোটি টাকা। অর্থাৎ গোটা অর্থবছরের লক্ষ্যমাত্রার ১৯ দশমিক ৬১ শতাংশ।
আগের বছর অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে একই সময়ে বিতরণের পরিমাণ ছিল দুই হাজার ২৯২ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ১৬ দশমিক ২২ শতাংশ। ফলে একই সময় বিবেচনাতে ঋণ বিতরণ বেড়েছে ৫৬৯ কোটি টাকা বা প্রায় ২৫ শতাংশ।
অন্যদিকে গত তিন মাসে কৃষিঋণ আদায় হয়েছে তিন হাজার ১০৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল দুই হাজার ৬৯১ কোটি টাকা।
প্রসঙ্গত, চলতি অর্থবছর কৃষি খাতে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের অর্থবছর লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য মিলেছে।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক কৃষি খাতে কোনো ঋণ বিতরণ করেনি।
প্রথম প্রান্তিকে পাঁচ শতাংশের কম ঋণ দিয়েছে রাষ্ট্র খাতের রূপালী ব্যাংক, বিশেষায়িত বেসিক ব্যাংক, বেসরকারি খাতের ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং বিদেশি মালিকানার সিটিব্যাংক এনএ।
অক্টোবরের শেষ সপ্তাহে এসব ব্যাংকের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
প্রথম তিন মাসে রাষ্ট্র খাতের ব্যাংকগুলো আদায় করেছে এক হাজার ৬৭৫ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৬ দশমিক ৬১ শতাংশ।
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর আদায় দাঁড়িয়েছে এক হাজার ৪৩৩ কোটি টাকা বা ২৪ দশমিক ৩৯ শতাংশ