কৃষিঋণ বিতরণ ও আদায়ে কৃষি ব্যাংকের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিঋণ বিতরণ কার্যক্রম জোরদার করেছে। সে অনুযায়ী বর্তমান ২০১০-১১ অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষি ব্যাংক পাঁচ হাজার ৩২৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এটি লক্ষ্যমাত্রার ১০২ ভাগ এবং আগের বছরের একই সময়ের তুলনায় এক হাজার ১০৫ কোটি টাকা বেশি।একই সময়ে কৃষি ব্যাংক তিন হাজার ১৮৮ কোটি টাকার ঋণ আদায় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৯৩ কোটি টাকা বেশি। আলোচ্য সময়ে ডাল, তেলবীজ ও মসলাজাতীয় আমদানিবিকল্প ফসল উৎপাদনে কৃষি ব্যাংক ১৮ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করেছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৩ ভাগ। বিজ্ঞপ্তি।