কৃষিঋণ বিতরণে শতভাগ সাফল্য কৃষি ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরে কৃষিঋণ বিতরণে শতভাগ সাফল্য দেখিয়েছে কৃষি ব্যাংক। আলোচ্য অর্থবছরে চার হাজার ৭৩৪ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে এই ব্যাংক, যা লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়েছে, আলোচ্য সময়ে কৃষি ব্যাংক চার হাজার ৪৮৩ কোটি টাকা ঋণ আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ। ঋণ আদায়ের পরিমাণ আগের বছরের তুলনায় এক হাজার ৩৯ কোটি টাকা বেশি।এমন প্রেক্ষাপটে কৃষি ব্যাংক আগের বছরের তুলনায় ৬৫ কোটি টাকা লোকসান কমাতে সক্ষম হয়েছে। কৃষি ব্যাংক ইতিমধ্যে ২০১২-১৩ অর্থবছরের ঋণ বিতরণ ও ঋণ আদায়ের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে।