কৃষিতে ভর্তুকি কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের জন্য চার হাজার ৫০০ কোটি টাকা কৃষি খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের পাঁচ হাজার ৭০০ কোটি টাকা থেকে যা এক হাজার ২০০ কোটি টাকা কম।ভর্তুকি কমলেও অর্থমন্ত্রী বলেছেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকারে এবং বিগত দুটি বাজেটে কৃষকের দুঃখ মোচনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি, কৃষি ও পল্লি উন্নয়নকে আলাদাভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর টিএসপি, ডিএপি ও এমওপি সারের মূল্য কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য তিন দফায় কমিয়েছি।’ অর্থমন্ত্রী বলেন, ‘আগের প্রতিশ্রুতি অনুযায়ী ৪৯০টি কৃষক বিপণন দল এবং ১৬ হাজার ৬৭৭টি কৃষক ক্লাব গঠন করেছি। আগামী অর্থবছরে আরও ৬০০টি কৃষক বিপণন দল, ছয় হাজার ২০০টি কৃষক ক্লাব এবং চারটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করব।’