কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে কাপ্তাইয়ে কৃষিঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে সম্প্রতি ঋণ বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষিঋণ কমিটির এক সভায় জানানো হয়, কাপ্তাই উপজেলায় ব্যবসারত চারটি ব্যাংক থেকে মোট ৭৭ জন কৃষককে শতকরা ২ ভাগ রেয়াতি সুদে প্রায় ১৭ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। আদা, হলুদ, ডাল, তেল ইত্যাদি কৃষিপণ্য চাষের জন্য ওই ঋণ দেওয়া হয়। গত বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।আরও ৫০ জন কৃষককে ঋণ দেওয়া হবে বলে কৃষিঋণ কমিটির সভায় জানানো হয়।কৃষি ব্যাংকের রাইখালী শাখার ব্যবস্থাপক মো. ফজলুল হক জানান, তাঁরা ৩৬ জন কৃষককে ১১ লাখ টাকা ঋণ দিয়েছেন।সোনালী ব্যাংকের চন্দ্রঘোনা শাখার ব্যবস্থাপক মনজিত কুমার দে আড়াই লাখ টাকা ঋণ দেন বলে জানান।ঋণগ্রহণকারী কৃষকেরা জানান, ঋণ পেতে কোনো ধরনের বিড়ম্বনা হয়নি। তাঁরা সহজ শর্তে ও ঝামেলা মুক্তভাবে ঋণ পেয়ে খুশি।