কৃষিপণ্যের মান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপণ্যের মান উন্নয়ন ও রপ্তানি নথিকরণ নিয়ে রাজধানীতে এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এর আয়োজন করে।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় কর্মসূচির উদ্বোধন করেন। এতে বাপার সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপদেষ্টা মো. মোসলেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।