কৃষিপ্রযুক্তি মেলা চলছে দিনাজপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলা চত্বরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা চলছে। এতে ২২টি স্টলে কৃষিপণ্য ও কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
কৃষি অধিদপ্তর মেলাটির আয়োজন করে। এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল হান্নান প্রমুখ। বাসস