কৃষিসংক্রান্ত নীতিমালার সহায়তায় ইউনিট স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার তাদের সাহায্য সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশকে এগ্রিকালচার পলিসি সাপোর্ট ইউনিট (এপিএসইউ) প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান করছে। দেশের কৃষি খাতের সর্বশেষ তথ্য সংগ্রহ ও তা প্রকাশে কাজ করবে এ ইউনিট।ইউএসএআইডির (যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কৃষি খাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি অনেকাংশেই সময়োচিত ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণী সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এপিএসইউ আবাদ শুরুর আগে বীজ, সার, সেচ, কীটনাশক ও জ্বালানির (ডিজেল, বিদ্যুৎ) অবস্থা এবং শস্য উত্তোলনের প্রাক্কালে এগুলোর ওপর প্রতিবেদন প্রকাশ করবে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় ও ইউএসএআইডির অর্থায়নপুষ্ট পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক সাপোর্ট প্রকল্প (পিআরএসএসপি) যৌথভাবে এপিএসইউ গঠনের উদ্যোগ নেয়। আর এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)। এপিএসইউ কৃষি খাতের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োচিত নীতিনির্ধারণে সহায়তা দেবে এবং নীতিগুলোর বাস্তবায়ন ও প্রভাব পর্যবেক্ষণ করবে।