কে অ্যান্ড কিউয়ের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে অ্যান্ড কিউ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর ওয়েবসাইটসূত্রে আজ সোমবার জানা যায়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ছয় মে সকাল সাড়ে নয়টায় দি নেস্ট, বাড়ি নং ২৪, রোড নং ২, গুলশান-১ এ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১২ এপ্রিল। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ০.৫১ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ১০.৫২ টাকা।