কে এম আলী রূপায়ণ গ্রুপের নতুন সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে এম আলী রূপায়ণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। বর্তমানে ওই গ্রুপের ২৮টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রিয়েল এস্টেট, হাউজিং, বিদ্যুৎ, পোর্ট অ্যান্ড লজিস্টিকস, জাহাজ নির্মাণ, ড্রেজিং ও ট্রেডিং উল্লেখযোগ্য।কে এম আলী দীর্ঘ দিন বিভিন্ন দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। বিক্রয়, বিপণন ও ব্যবস্থাপনায় তিনি একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি।