কে ওয়াই স্টিলের২৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম িস্টল ও টিনপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ‘কে ওয়াই স্টিল মিলস’ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে৷
এ উপলক্ষে গত ৩১ জানুয়ারি সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজন করা হয় ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের৷
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক মুনির এইচ খানসহ প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা এবং সারা দেশ থেকে আগত পরিবেশকেরা উপস্থিত ছিলেন৷
বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির সিভিসি প্ল্যান্ট ব্যবহার করে কে ওয়াই স্টিল উত্পাদন করছে কোল্ড রোল্ড শিটস৷ পাশাপাশি পরিবেশবান্ধব এনওএফ প্রযুক্তিতে তৈরি করছে বিশ্বমানের রঙিন ঢেউটিন৷ বিজ্ঞপ্তি৷