প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ঢাকা মহানগরীর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি এ এম এম সালেহ ও নতুন মহাসচিব মো. খায়রুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি