প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে কার্যক্রমের এক বছর পূর্ণ করল বিশ্বমানের ই-কমার্স সেবা প্রদানকারী অনলাইন মার্কেটপ্লেস কেইমুডটকমডটবিডি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেইমুর কান্ট্রি ম্যানেজার বাট্রেন্ড ডেসস উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি হাজারো পণ্যে ঠাসা একটি অনলাইন মেগাশপিং মল। ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে ক্রেতা–বিক্রেতারা এখানে পছন্দসই দামে পণ্য কেনাবেচা করেন। কেইমুর মাধ্যমে পণ্য বেচাকেনা করতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকে নিবন্ধন করতে হয়। মোবাইলে কেইমু শপ থেকে কেনাকাটার সুবিধার্থে তৈরি করা হয়েছে কেইমু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
বিজ্ঞপ্তি