কেএফসি আরও তিনটি নতুন স্বাদের খাবার নিয়ে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসির মেন্যুতে বা খাদ্যতালিকায় এবার যুক্ত হলো আরও তিনটি নতুন স্বাদের খাবার— কর্নেল মিন্ট, হাওয়াইন জিন্গার বার্গার ও মিনি মিল।কেএফসির ঢাকার গুলশান আউটলেটে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী, কণ্ঠশিল্পী তিশমা ও তপু এবং অভিনেত্রী-মডেল মুনমুন ও শারমিন লাকী গতকাল মঙ্গলবার নতুন স্বাদের মেন্যুগুলোর উদ্বোধন করেন।কর্নেল মিন্ট দারুণ স্বাদের একটি ব্রেস্ট ফিলে অরিজিনাল রেসিপি, যেটির সঙ্গে থাকবে লেটুস ও মিন্ট সসমিশ্রিত সুইট ম্যায়ো। হাওয়াইন জিন্গার বার্গার একটি সিসেমি সিডেড বান স্পাইসি থাই ফিলে, যা পরিবেশন করা হবে লেটুস ও আনারসের টুকরো ও সুইট ম্যায়ো দিয়ে। এর সঙ্গে রয়েছে একটি নতুন মিনি মিল, যা পাওয়া যাবে ২৪০ টাকায়। আর তিনটি আইটেমেই থাকছে নতুনত্ব, সর্বোচ্চ স্বাদ ও শুদ্ধতা। আক্কু চৌধুরী বলেন, ‘ভোক্তাদের জন্য নিত্যনতুন পণ্য নিয়ে আসার চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জন্য আর কী হতে পারে। আমাদের বিশ্বাস, যে ভালোবাসা নিয়ে আমরা খাবারগুলো তৈরি করেছি, তা ভোক্তাদের ভালো লাগবে।’আক্কু চৌধুরী আরও বলেন, ‘প্রায় পাঁচ বছর হলো কেএফসি চালু করেছি আমরা। এই পাঁচ বছরে শুধু নিত্যনতুন স্বাদের চমক দিয়েই ক্ষান্ত হইনি, বরং অসাধারণ সেবা দিয়েও গ্রাহকদের মন জয় করতে পেরেছি আমরা।’কেএফসি ২০০৬ সালে ঢাকার গুলশানে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকায় আটটি ও চট্টগ্রামে কেএফসির একটি রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। ঢাকার আউটলেটগুলো হলো: গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি, নিউ ইস্কাটন রোড, পুরানা পল্টন, মিরপুর ও পুরান ঢাকার লক্ষ্মীবাজার। চট্টগ্রামের একমাত্র আউটলেটটি লালখান বাজারে অবস্থিত।বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস ২০০৩ সাল থেকে দেশের প্রথম আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পি ৎ জাহাটও পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি।