কেএফসি এখন কক্সবাজারে
কক্সবাজার শহরের কলাতলী হোটেলমোটেল জোনে আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ কেএফসির দশম আউটলেটের যাত্রা শুরু হয়েছে।ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী গতকাল শনিবার কেএফসির এই আউটলেটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মডেল-অভিনেত্রী শারমিন লাকী ও মুনমুন এবং কক্সবাজারের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা।আক্কু চৌধুরী বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে কেএফসির আউটলেট স্থাপন করতে পেরে আমরা গর্বিত। এই রেস্তোরাঁ চালুর ফলে কক্সবাজারবাসীর পাশাপাশি এখানে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকেরাও সুলভমূল্যে বিশ্বমানের খাবার গ্রহণের সুযোগ পাবেন।’আক্কু চৌধুরী বলেন, জনপ্রিয় ফ্রাঞ্চাইজ রেস্টুরেন্ট কেএফসি নিত্যনতুন ডিশ ও তার পরিবেশন কৌশল দিয়ে দেশজুড়ে ভক্তদের মন জয় করে আসছে। এই অভিজ্ঞতাকে কেএফসি আরও একধাপ এগিয়ে নিয়ে গেল দেশের পর্যটন প্রাণকেন্দ্র কক্সবাজারে নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে।অনুষ্ঠানে বলা হয়, কেএফসি সব সময় অল্প খরচে ভিন্নতর স্বাদের খাবার পরিবেশনের চেষ্টা করে, যাতে ভোক্তারা সপরিবারে খাবারের আনন্দ উপভোগ করতে পারেন।এদিকে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে কেএফসির কক্সবাজার শাখার আঞ্চলিক কর্মকর্তা নাসির আহমদ জানান, উদ্বোধনের পর থেকেই তাঁরা ব্যাপক সাড়া পাচ্ছেন।আক্কু চৌধুরী জানান, বর্তমানে কক্সবাজার ছাড়াও কেএফসির ঢাকায় আটটি (গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি, নিউ ইস্কাটন রোড, পুরানা পল্টন, মিরপুর ও পুরান ঢাকার লক্ষ্মীবাজার) এবং চট্টগ্রামে একটি (লালখান বাজার) আউটলেট রয়েছে।বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড, যেটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ পিৎজা হাটও পরিচালনা করছে।