কেএফসি ও পিৎজা হাট নিয়ে এল টুইস্টার ও চিজি টরটিলাস
আন্তর্জাতিক ফাস্ট ফুড চেইন কেএফসি ভোক্তাদের জন্য পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়ে এসেছে ‘টোস্টেড টুইস্টার’।একই সঙ্গে বিশ্বখ্যাত ক্যাজুয়াল ডাইন-ইন রেস্টুরেন্ট পিৎজা হাট নিয়ে এসেছে পনির ও ট্যাংগি সালাদসহ ‘চিজি টরটিলাস’।কেএফসির ঢাকার গুলশানের আউটলেটে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে রমজান মাসে এই দুটি খাবার পরিবেশনের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী, জনপ্রিয় কণ্ঠশিল্পী তিশমা, শাকিলা জাফর ও তপু এবং মডেল মুনমুন ও নিলা মারমা।অনুষ্ঠানে বলা হয়, ‘টোস্টেড টুইস্টার’ চিকেনের বুকের পুরো দুটি স্ট্রিপ, মচমচে লেটুস, টমেটো, গোলমরিচের গুঁড়া ও মজাদার ফ্লেভার দিয়ে তৈরি। যা উষ্ণ ময়দার টরটিলা দিয়ে মোড়ানো থাকবে। ভ্যাটসহ এর দাম ধরা হয়েছে ২৭০ টাকা।আর ‘চিজি টরটিলাস’ পরিবেশন করা হবে সালসা দিয়ে। ভ্যাটসহ এটির দাম পড়বে ২৫৫ টাকা। এ ছাড়া রমজান মাস উপলক্ষে কেএফসি নিয়ে এসেছে তিনটি হট উইংস, মিক্সড রাইস, সালসাসহ ম্যাশড পটেটো ও একটি ছোট পেপসিসহ খাবারের প্যাকেজ। যেটির দাম ভ্যাটসহ ১৯৫ টাকা।অনুষ্ঠানে আরও বলা হয়, বরাবরের মতো পিৎজা হাট এবারও ‘এনজয় এন্ডলেস ফিসটিং আফটার এ ডে অব ফাসটিং’ শীর্ষক অফারে নিয়ে এসেছে স্পেশাল ইফতার। ভ্যাটসহ এর দাম পড়বে ৫৫০ টাকা। এ ছাড়া পিৎজা ও মাত্র ১০০ টাকায় অফুরন্ত পেপসি খাওয়া যাবে যত খুশি তত।আক্কু চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভোক্তারা নতুন এই আইটেমগুলোকে স্বাগত জানাবে।অনুষ্ঠানে উপস্থিত তারকারাও রমজান মাসে টুইস্টার ও টরটিলাস পরিবেশনের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।