কেএফসি নিয়ে এল নতুন খাবার স্ট্রিটওয়াইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেইন রেস্টুরেন্ট কেএফসি তরুণদের জন্য নিয়ে এসেছে নতুন স্বাদের খাবার ‘স্ট্রিটওয়াইস’।এটি মানে ভালো, দামেও সাশ্রয়ী। এর মধ্যে চিকেন স্ন্যাকার স্ট্রিটওয়াইসের দাম ৭৫ টাকা। ১২০ টাকায় পাওয়া যাচ্ছে হট উইংস স্ন্যাক বক্স, যাতে রয়েছে দুটি হট উইংস ও একটি কোল্ড। একই দামের স্ট্রিপস স্ন্যাক বক্সে আছে দুটি বোনলেস চিকেন স্ট্রিপস ও একটি রেগুলার ফ্রাইসের স্ট্রিপস। এ ছাড়া ১৪০ টাকায় পাওয়া যাবে ওয়ান পিস চিকেন স্ন্যাক বক্স। এতে আছে ওয়ান পিস চিকেন ও রেগুলার ফ্রাইস। দেশে কেএফসি পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী, কণ্ঠশিল্পী তিশমা ও তপু এবং অভিনেত্রী-মডেল বন্যা মির্জা ও শারমিন লাকী গতকাল সোমবার কেএফসির গুলশান আউটলেটে নতুন এই মেনুর উদ্বোধন করেন।আক্কু চৌধুরী বলেন, ‘আমাদের স্ট্রিটওয়াইস অফার দিচ্ছে সাশ্রয়ী মূল্যে মজার স্বাদের খাবার। কম দামে মজার স্বাদ উপভোগ করতে স্ট্রিটওয়াইস একটি অতুলনীয় অফার। আমরা আশা করছি, কেএফসির অন্যান্য অফারের মতো স্ট্রিটওয়াইস অফারও সবাই উপভোগ করবেন।’ বাংলাদেশে ঢাকার গুলশানে ২০০৬ সালে কেএফসির প্রথম আউটলেটের যাত্রা শুরু হয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১১টি চেইন রেস্তোরাঁ পরিচালনা করছে কেএফসি। এর মধ্যে ঢাকাতেই আছে নয়টি আউটলেট। ট্রান্সকম ফুডস হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস দেশের প্রথম আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পিৎজা হাটও পরিচালনা করে। যেটির যাত্রা শুরু হয় ২০০৩ সালে ঢাকার গুলশানে। বিজ্ঞপ্তি।