প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন কেএফসি বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম শুরু করার ১০ বছর পূর্তি হলো গত ২৫ জুলাই। এ উপলক্ষে ভোক্তাদের জন্য কেএফসি নিয়ে এল নতুন মেন্যু। এতে থাকবে কিছু নতুন আইটেম, থাকবে কিছু মূল্য পরিবর্তন, আর থাকবে বেশ কিছু আকর্ষণ। জনপ্রিয়তা পাওয়া খাবারের আইটেম ‘ফ্রিডম বক্স’-এর সঙ্গে কেএফসি নিয়ে এসেছে বেছে নেওয়ার দুটি সুযোগ—ফ্রিডম বক্স উইথ রাইস এবং ফ্রিডম বক্স উইথ জিনগার। আকর্ষণীয় মূল্যে নিয়ে এসেছে ‘বেস্ট অব কেএফসি’। ট্রান্সকম ফুডস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন মেন্যুর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা, টেলিভিশন ব্যক্তিত্ব শারমিন লাকি, মুনমুন ও তুষ্টি। বিজ্ঞপ্তি।