কেএফসির ডেজার্ট মেন্যুতে যোগ হলো ক্রাশারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসি এবার তার ডেজার্ট মেন্যুতে নিয়ে এল ‘ক্রাশারস’ নামের নতুন একটি খাবার। যেটি তৈরি হয় চকলেট, কুকি বিটস, কফি, ডেইরি ও বরফ এবং পাঁচটি মজাদার ফ্লেভারের সংমিশ্রণে।ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী, অভিনেত্রী ও মডেল শারমিন লাকী, কণ্ঠশিল্পী তিশমা, অভিনেত্রী দীপা খন্দকার, বন্যা মির্জা এবং মডেল তানিশা কেএফসির নতুন ডেজার্ট মেন্যু ক্রাশারসের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বলা হয়, ক্রাশারস হচ্ছে একটি সতেজ মজাদার ঠান্ডা পানীয়, যা ভোক্তাকে নতুন এক ভিন্ন রকম স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এতে আছে পাঁচটি মজার ফ্লেভার—চকো ল্যাশ, চারড কফি, স্ট্রবেরি স্মুদি, ভার্জিন মোহিটো ও ব্ল্যাক মোহিটো। যা ভোক্তার স্বাদের অভিজ্ঞতাকেই পাল্টে দেবে। আক্কু চৌধুরী ভোক্তাদের উদ্দেশে বলেন, ‘এ যাবৎ কেএফসির মেন্যুতে যোগ হওয়া সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় সংযোজন এটি।’আক্কু চৌধুরী বলেন, ‘শুধু মজার স্বাদের একটি ঠান্ডা পানীয়ই নয়, এটি একটি উপভোগ করার মতো খাবারও। আমি নিশ্চিত যে এমন লোভনীয় স্বাদ আপনি এর আগে কখনো উপভোগ করেননি।’ উল্লেখ্য, কেএফসি ২০০৬ সালে ঢাকার গুলশানে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে সাতটি চেইন রেস্টুরেন্ট পরিচালনা করছে কেএফসি। এর মধ্যে ঢাকায় ছয়টি ও অন্যটি চট্টগ্রামে। ঢাকার আউটলেটগুলো গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি, নিউ ইস্কাটন রোড ও মিরপুরে অবস্থিত। চট্টগ্রামের একমাত্র আউটলেটটি হচ্ছে লালখান বাজারে।বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পিৎজা হাটও পরিচালনা করছে। যেটি ২০০৩ সালের ৬ ডিসেম্বর ঢাকার গুলশানে যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।