কেএসআরএম এবং ওগিলভির মধ্যে চুক্তি সম্পাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ ইস্পাত (স্টিল) উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম (কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেড) এবং ওগিলভি অ্যান্ড ম্যাথার বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পাদিত হয়েছে।এ চুক্তির শর্ত অনুযায়ী, এখন থেকে কেএসআরএমের সব কৌশলগত ব্র্যান্ড প্ল্যানিং এবং বিপণন যোগাযোগ সেবা প্রদান করবে ওগিলভি অ্যান্ড ম্যাথার বাংলাদেশ।কেএসআরএমের পরিচালক নবাব সিরাজ উদ্ দৌলা এবং ওগিলভি অ্যান্ড ম্যাথার কমিউনিকেশনস বাংলাদেশের হেড অব নিউ বিজনেস আরাফুল ইসলাম চৌধুরী ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএসআরএমের ইনামুল হক, প্রসুন তালুকদার, রফিকুল আলম এবং ওগিলভি অ্যান্ড ম্যাথারের তানভীর হোসেন ও আজিজুল হক।উল্লেখ্য, ওগিলভি অ্যান্ড ম্যাথার বিশ্বের অন্যতম বৃহৎ বিপণন যোগাযোগ নেটওয়ার্ক, যার ১২০টি দেশে ৪৫০টিরও অধিক কার্যালয় রয়েছে। ওগিলভি অ্যান্ড ম্যাথার ১৯৪৮ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশে ২০০৬ সালের জুন মাসে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি।