কেএসআরএম গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কেএসআরএমের উদ্যোগে আয়োজিত গলফ টুর্নামেন্ট ২০১৭-এর পুরস্কার বিতরণ। ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অব.) টুর্নামেন্ট বিজয়ী হন। আহনাফ খান প্রথম রানারআপ, ফরিদ উদ্দীন দ্বিতীয় রানারআপ ও হাফিজ এমাদ মহিলা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম এরিয়ার জিওসি, ২৪ পদাতিক ডিভিশন মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, কেএসআরএমের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর এনামুল হক এবং জিএম (প্ল্যান্ট) কমোডর (অব.) এম এস কবির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি