প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের অন্যতম স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম সম্প্রতি তাদের সারা দেশের ব্যবসায়িক পার্টনারদের নিয়ে কক্সবাজারে ‘কেএসআরএম পার্টনার ভ্যাকেশন ২০১৬’-এর আয়োজন করে। পাঁচতারকা হোটেল ওশান প্যারাডাইসে গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির এই আয়োজনে কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সারা দেশের চার শর বেশি পার্টনার অংশ নেন। পার্টনাররা কক্সবাজারের মনোরম প্রকৃতি, কেএসআরএম আয়োজিত চাঁটগাইয়া মেজবান এবং দেশের ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ২০১৫ সালে ব্যবসায় বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে সেরা ১০ জন এবং বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক পার্টনারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।