কেনাকাটার নতুন ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ছাড়ে কেনাকাটা করারও সুযোগ নিয়ে চালু হয়েছে ই-কমার্সের নতুন ওয়েবসাইট আজকের ডিল ডটকম (www.ajkerdeal.com)। ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান বিডি জবস ডটকমের একটি নতুন উদ্যোগ হিসেবে এই ওয়েবসাইটটি চালু হলো। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে জীবনযাত্রার নতুন এই ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আজকের ডিল ডটকমের নানা দিক তুলে ধরে বিডি জবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরু। তিনি জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা বিশেষ সুযোগে বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এখানে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বিভিন্ন পণ্য ও সেবাতে ছাড় পাওয়া যাবে। অনুষ্ঠানে বিডি জবস ডটকমের চেয়ারম্যান আহমেদ ইসলাম ও পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।