কেন্দুয়ার গন্ডাবাজারে পুনরায় অগ্রণী ব্যাংকের শাখা স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডাবাজারে পুনরায় অগ্রণী ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী।এ ব্যাপারে ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে সাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি এ আবেদন করেন।গন্ডাবাজারে ১৯৭৯ সালে অগ্রণী ব্যাংকের শাখা স্থাপন করা হয়েছিল। কিন্তু ২০ বছর পর ২০০১ সালে আকস্মিকভাবে শাখাটি বন্ধ করে দেওয়া হয়।