কেন্দুয়ায় স্বয়ংক্রিয় চালকল চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরি ছয়আনি এলাকায় আল-খায়রুল অটো রাইস মিলস নামে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় চালকলের উদ্বোধন করা হয়েছে।খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক গত শুক্রবার এই চালকলের উদ্বোধন করেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান ভূঁইয়া শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ আশরাফ আলী খান খসরু ও সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী, অগ্রণী ব্যাংকের পরিচালক নাগিবুল ইসলাম দীপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেকার উদ্দিন তালুকদার, পৌর মেয়র আবদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।