কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ১১তলা আবাসিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১তলা আবাসিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের সুবিধার্থে এ ভবনটি নির্মাণ করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ের পাঁচতলা ভবনও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভবন দুটির উদ্বোধন ও পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকেরাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস