কেন্দ্রীয় ব্যাংকে নির্বাহী পরিচালক ও জিএম পদে পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন কাজী ছাইদুর রহমান। তিনি ব্যাংকের রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে পদোন্নতি দিয়ে বগুড়া অফিসের নির্বাহী পরিচালক করা হয়েছে।
এ ছাড়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে পদোন্নতি পেয়ে জিএম হয়েছেন মো. শাহ আলম, মো. হাবিবুর রহমান, মো. ওবায়দুল হক ও নূর-উন-নাহার।
কাজী ছাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। ব্যাংকের রংপুর কার্যালয়ের আগে তিনি দীর্ঘ সময় ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে জিএম হিসেবে দায়িত্ব পালন করেন।