কেন্দ্রীয় ব্যাংকে রেপো নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকে গত রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে দুই দিন মেয়াদি ৩৪৩৪৮.৮৪ কোটি টাকার ১৪টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ২১৯৮.১৬ কোটি টাকার সব দরপত্রই গৃহীত হয়।বিশেষ রেপো হিসেবে দুই দিন মেয়াদি ৮৪৪ কোটি টাকার চারটি দরপত্র এবং সাত দিন মেয়াদি ৯৩৬ কোটি টাকার চারটি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে দুই দিন মেয়াদি ৬৪০ কোটি টাকার চারটি দরপত্র এবং সাত দিন মেয়াদি ৮৬০ কোটি টাকার চারটি দরপত্র গৃহীত হয়। এ ছাড়া লিকুইডিটি-সুবিধা বাবদ দুই দিন মেয়াদি ১৩টি প্রাইমারি ডিলারকে ৫৭৮৭.৯২ কোটি টাকা প্রদান করা হয়।গৃহীত রেপো ও লিকুইডিটি-সুবিধা উভয়ের বার্ষিক সুদের হার ছিল ৬.৭৫ শতাংশ। আর বিশেষ রেপোর সুদের হারের সীমা ছিল ৮.৭৫-৮.৮০ শতাংশ। বিজ্ঞপ্তি।