কেন্দ্রীয় ব্যাংকে রেপো নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে এক দিন মেয়াদি ৩৪০৬৯.৩৪ কোটি টাকার ১৩টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ১৬৫১ কোটি টাকার দরপত্র গৃহীত হয়। বিশেষ রেপো হিসেবে সাত দিন মেয়াদি ৬৮০.৯৬ কোটি টাকার পাঁচটি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ৪৭৩ কোটি টাকার দরপত্র গৃহীত হয়। অধিকন্তু লিকুইডিটি সুবিধা বাবদ একদিন মেয়াদি ১৩টি প্রাইমারি ডিলারকে ৪৮৪৭.৪১ কোটি টাকা দেওয়া হয়। গৃহীত রেপো ও লিকুইডিটি সুবিধা—উভয়ের বার্ষিক সুদের হার ছিল ৭.২৫ শতাংশ আর বিশেষ রেপোর সুদের হার ছিল ৯.৩০ শতাংশ। বিজ্ঞপ্তি।