প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ্ণুপদ সাহা পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তি