কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক আতাউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক মো. আতাউর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। তিনি ১৯৮১ সালে সরাসরি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ ব্যাংকের দীর্ঘ ২৮ বছরের অধিক সময়ের চাকরিজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং মতিঝিল, বগুড়া ও রংপুর অফিসে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। কারেন্সি অফিসার হিসেবেও তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।অফিসের দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে যোগদান উপলক্ষে আতাউর রহমান পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড ও বেলজিয়াম সফর করেন। বিজ্ঞপ্তি।