কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।জাহাঙ্গীর আলম ১৯৮২ বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি অর্থনীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও যুক্তরাষ্ট্রের ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার পদক পান। জাহাঙ্গীর আলম বিএমডিসি (বর্তমানে বিআইএম) থেকে পারসোন্যাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন অ্যাওয়ার্ডও লাভ করেন। পেশাগত কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। বিজ্ঞপ্তি।