কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক রাজী হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু হেনা মোহা. রাজী হাসান সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন। রাজী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮১ সালে সরাসরি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে ১৯৯৭ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ ২৮ বছরের চাকরিজীবনে তিনি মহাব্যবস্থাপক পদে প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিল্যান্স বিভাগ, রাজশাহী অফিসের প্রধানের দায়িত্বসহ প্রধান কার্যালয়ের হিসাব বিভাগ, কৃষি ঋণ বিভাগ, মানবসম্পদ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং রংপুর অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রাজী হাসান কেন্দ্রীয় ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে যোগদানের জন্য তিনি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।