কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভঙ্কর সাহা পদোন্নতি পেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।শুভঙ্কর সাহা ১৯৮৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন, মনিটরিং পলিসি, ট্রেনিং একাডেমি, কৃষিঋণ, হিসাব, আর্থিক প্রতিষ্ঠান ও আইন বিভাগে এবং রাজশাহী ও বগুড়া অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি নরওয়ে, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও সম্মেলনে যোগ দেন। বিজ্ঞপ্তি।