কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি এসএমই খাতে পুনঃ অর্থায়ন বিষয়ে একটি চুক্তি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মেহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইজবাহুল বার চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাসেমসহ অন্যরা। বিজ্ঞপ্তি।