কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে শাহ্জালাল ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট বা আর্থিক খাত সহায়তা প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদি অর্থায়ন তহবিল ব্যবহারের বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক এ প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্পটির পরিচালক মো. আহসান উল্লাহ এবং শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এবং শাহজালাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. মাহমুদুল হক, করপোরেট বিভাগের প্রধান মো. মনজুরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি