কেন্দ্রীয় ব্যাংকের ১০ কর্মকর্তাকে স্বীকৃতি
কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ জন কর্মকর্তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এই স্বীকৃতি দেয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।২০০৯ সালের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে যাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁরা হলেন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম ও একই বিভাগের উপপরিচালক কামাল হোসেন, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক ওসমান গনি এবং ব্যাংক পরিদর্শন বিভাগের-১-এর উপপরিচালক মুনীর আহমেদ চৌধুরী। ২০১০ সালে কৃতিত্বের জন্য যাঁরা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন বিনিয়োগ প্রমোশন ও অর্থায়ন-সহায়তা বিভাগের যুগ্ম পরিচালক হুসনে আরা শিখা, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগের যুগ্ম পরিচালক মো. জুলকার নায়েন, অফ সাইট সুপারভিশন বিভাগের উপপরিচালক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী ও শাহরিয়ার সিদ্দিকী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপপরিচালক নূরুল আলম।বাংলাদেশ ব্যাংক ২০০৫ সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে।