প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপিএল হাউসহোল্ড প্লাস্টিকস অ্যান্ড ফার্নিচারের বার্ষিক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কক্সবাজারের একটি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএল হাউসহোল্ড প্লাস্টিকস অ্যান্ড ফার্নিচার। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রতিষ্ঠানটির শতাধিক ডিলার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে কেপিএলের তিনজন সফল ডিলারকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য সফল ডিলার ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি