কেমট্রেক ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমট্রেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক ডিলার ও পরিবেশক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।কেমট্রেক ইন্ডাস্ট্রিজ আমেরিকান কোম্পানি ফিবিংসের সঙ্গে লাইসেন্স চুক্তির আওতায় দেশের বাজারে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি করছে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফিবিংসের প্রধান বিজ্ঞানী আবুল মনসুর। এতে অন্যদের মধ্যে কেমট্রেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের চেয়ারপারসন হুসনা মনসুর, ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মো. আইনুল আজিম এবং বিক্রয় প্রধান শোয়েব তাহসিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।